নোয়াখালী সোসাইটির নতুন কমিটির শপথ ১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক’র (২০১৮-২০) সালের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি। ওই দিন সন্ধ্যা ৭টায় নোয়াখালী সোসাইটির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বলেন, আগামী ১ জানুয়ারি নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত কর্মকর্তা ও নোয়াখালী সোসাইটির সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
২০১৮-২০ মেয়াদে কমিটির নির্বাচিত সদস্যরা হলেন— সভাপতি আবদুর রব, জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুল হাসান মানিক, সহসভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহসাধারণ সম্পাদক মো. ইউসুফ জসিম, অর্থ সম্পাদক মহি উদ্দিন, সহ অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ হোসাইন, প্রচার সম্পাদক আইনুল ইসলাম সোহেল, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং কার্যকরী সদস্য মো. লিয়াকত আলী, মোশাররফ হোসেন, নজির ভান্ডারি, মোহাম্মদ ইউসুফ ও সালেহ আহমেদ রুবেল।
এদিকে সোসাইটির ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাবের জন্য গঠন করা হয়েছে নিরীক্ষা কমিটি। হাজী আবুল কাশেমের নেতৃত্বে এ কমিটিতে সদস্য হিসেবে আছেন একেএম রশিদ আহমেদ, মোশারেফ হোসাইন চৌধুরী ও জাহাঙ্গীর হোসাইন।