নৌকায় ভেসে সিনেমা দেখার সুযোগ আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গ্রীষ্মে নিউইয়র্কে বোট-ইন সিনেমা থিয়েটার আসছে। ডকিংয়ে সামাজিক দূরত্ব মেনে ভাসমান নৌকায় বসে বিশাল পর্দায় সিনেমা উপভোগের সুযোগ আসছে। সিডনিভিত্তিক একটি প্রতিষ্ঠান আমেরিকা ও অস্ট্রেলিয়ার শহরে ভাসমান সিনেমা উপাদান নিয়ে আসার ঘোষণা দিয়েছে। আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের জন্য নিউইয়র্কে দেখা যাবে এই সিনেমা।
পানিতে বিশাল পর্দার সামনে ১২ থেকে ২৪টি মিনিবোট থাকবে। প্রতি নৌকায় আটজন মানুষ থাকতে পারবে। এর জন্য আগেই রেজিস্ট্রেশন করতে হবে। নৌকায় কেবল পরিবারের সদস্য বা বন্ধুবান্ধব নিয়েই বসতে হবে।