ন্যাটোতে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট মন্টেনেগ্রোকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ গতকাল বুধবার ব্রাসেলসে বলেন, ‘ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই মাত্র মন্টেনেগ্রোকে এর ২৯তম সদস্য করার আনুষ্ঠানিক আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।’ স্টোলটেনবার্গ বলেন, এটি মন্টেনেগ্রো, পশ্চিম বলকান অঞ্চল এবং পুরো জোটের জন্য একটি ভালো দিন। সিদ্ধান্ত নেওয়ার জন্য উন্মুক্ত। বরাবর এর বিরোধিতা করে আসা রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে, মন্টেনেগ্রোর সঙ্গে তাদের যৌথ উদ্যোগ এতে করে ব্যাহত হবে। রাশিয়ার ভাষ্য, এটি একটি উসকানি-মূলক কাজ এবং পশ্চিম বলকান অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এএফপি