ন্যান্সি রিগ্যান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের স্ত্রী ন্যান্সি রিগ্যান (৯৪) আর নেই। গতকাল রোববার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়েছে। সাবেক এই ফার্স্ট লেডির মুখপাত্র জনি ড্রেক জানান, ন্যান্সি রিগ্যান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বেশ কয়েক বছর ধরে তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ক্যালিফোর্নিয়ার সিমি উপত্যকায় স্বামীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আমেরিকার ফার্স্ট লেডি ছিলেন তিনি। স্বামী প্রেসিডেন্ট হওয়ার পরের বছর ১৯৮২ সালে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘কেবল না বলো’ স্লোগান নিয়ে প্রচারণা শুরু করে ন্যান্সি নিজের একটি পৃথক অবস্থান তৈরি করে নেন।
এএফপি