নয়ন-আলী প্যানেলের ইফতার মাহফিল

বাংলাদেশ সোসাইটির স্থগিত হওয়া নির্বাচনের নয়ন-আলী প্যানেলর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার একটি পার্টি হলে ১ জুন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভাপতি প্রার্থী কাজী নয়ন বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে কেউই আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। এমনকি মূলধারায় নিজেদের অধিকার আদায়ের পথও সহজ হবে। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশি অভিবাসীদের পরীক্ষিত বন্ধুদের বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন এ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু নাসের, উপদেষ্টা আলী ইমাম ও কাজী আজহারুল হক মিলন, গত নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য প্রার্থী তৈয়বুর রহমান হারুন প্রমুখ।
ইফতার মাহফিলে প্যানেলের প্রার্থীদের মধ্যে আরও ছিলেন আব্দুর রহিম হাওলাদার, ডিউক খান, হাসান জিলানী, আহসান হাবিব, মনিকা রায় প্রমুখ।