পকোনো পর্বতমালার পাদদেশে

প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মের ছুটির শেষে লেবার ডে হলিডে (প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার উদ্যাপিত হয়)। উইক–এন্ডে সবাই মিলে ঠিক হল, এবার বেড়াতে যাবে পেনসিলভানিয়ার পকোনো মাউন্টেনস। পোকনো পর্বতমালা আমেরিকার উত্তর-পূর্ব পেনসিলভানিয়াতে অবস্থিত। এই পর্বতমালা আর উপত্যকাগুলো গ্রেটার নিউইয়র্ক, নিউজার্সি ও পেনসিলভানিয়া, মেট্রোপলিটন অঞ্চলের কয়েক মিলিয়ন বাসিন্দার কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত। আমাদের জন্য দুঘণ্টার ড্রাইভ। আমেরিকায় যেকোনো জায়গায় বেড়াতে যাওয়া বেশ ব্যয়বহুল। তাই বেশ কয়েক মাস আগে প্রমোশনাল প্রাইসে প্যাকেজ নেওয়া হল কিছুটা সুলভ মূল্যে। মেরিল্যান্ড থেকে আমরা মোট ছয়টা পরিবার যাচ্ছি।
দেখতে দেখতে যাওয়ার দিন ঘনিয়ে আসল। যাওয়ার কয়েক দিন আগে কাপড়-চোপড় থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজ গুছিয়ে ফেললাম। আমি আমার ছেলেকে নিয়ে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে একসঙ্গে চলে গেলাম পকোনো মাউন্টেনসের উদ্দেশ্যে। আমরা যে রিসোর্ট থাকব, সেটা হচ্ছে ক্যামেল ব্যাক রিসোর্ট। বাচ্চারা তো সবাই আনন্দে আত্মহারা, তার সঙ্গে আমার ভেতরটা অনেকটা উত্তেজনা কাজ করছিল। বেড়াতে যেতে কার না ভালো লাগে? সেও আবার এত সুন্দর একটা জায়গায়।
বেলা ১১টার দিকে আমার ভাই এসেছে আমাদের বাসা থেকে তুলে নিতে। আমাদের গাড়িতে তুলে নেওয়ার পর সবাই মিলে একটা সাবওয়ে রেস্টুরেন্টে গেলাম, বাচ্চারা সবাই মিলে সেখানে স্যান্ডউইচ খেয়ে লাঞ্চটা সেরে নিল। তারপর আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আমরা মেরিল্যান্ডে যেখানে থাকি, সেখানে থেকে ক্যামেল ব্যাক রিসোর্ট এর দূরত্ব হচ্ছে ২১৬ মাইল, আর যেতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টার মতো। যেহেতু হলিডে উইক–এন্ডে ছিল। আমরা রাস্তাই বেশ কিছু পথ যানজট পেয়েছি, তাই যেতে প্রায় চার ঘণ্টা সময়ই লেগেছে। মেরিল্যান্ডে থেকে প্রথমে I-83 North এবং তারপরে I-81 North হয়ে পকোনো মাউন্টেনসে যাওয়া যায়। রাস্তায় আমার ছেলে তার মামাতো ভাই–বোনদের সঙ্গে অনেক আনন্দফুর্তি করছিল, তারা সবাই মিলে গাড়িতে মুভি দেখছিল আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাচ্ছিল। আর আমি রাস্তার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, আর অনেক ছবি নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এভাবে চার ঘণ্টা পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থলে।
আমরা যখন রিসোর্ট পৌঁছেছি, তখন প্রায় পাঁচটা বাজে। সেখানে চেক ইন করার পর বাচ্চারা সবাই অস্থির হয়ে গেল ইনডোর ওয়াটার পার্কে খেলার জন্য। সবাই চেঞ্জ করে সুইমিং ড্রেস পরে নিল। তারপর চলে গেল ওয়াটার পার্কে খেলার জন্য। সব বাচ্চারা আনন্দ করল আর আমি সেখানে তাদের অনেক ছবি নিলাম, ভিডিও করলাম। যেহেতু একেক ফ্যামিলি তাদের ভিন্ন ভিন্ন গাড়িতে গেছে মেরিল্যান্ডে, এর সব পরিবার তখনো এসে পৌঁছায়নি। তার মধ্যে আরও ছিল, নিউইয়র্ক থেকে আরও দুই বন্ধুর পরিবার আমাদের সঙ্গে একত্রিত হয়েছে।
সন্ধ্যা সাতটা নাগাদ মোট আটটি পরিবার একত্রিত হয়েছে। ততক্ষণে বাচ্চাদের ইনডোর ওয়াটার পার্কে খেলা শেষ হয়ে গেছে। আমরা সবাই মিলে ঠিক করলাম রিসোর্টের ভেতর একটা আমেরিকান রেস্টুরেন্টে সবাই মিলে নৈশভোজ সারব। রেস্টুরেন্টে খাবারগুলো ছিল বুফে স্টাইল এবং খুবই সুস্বাদু। অ্যাপিটাইজার আর মেইন কোর্স ছাড়াও ডেজার্টের জন্য ছিল বিশাল আয়োজন। সেখানে বাচ্চারা মেইন কোর্স খাওয়া রেখে ডেজার্টের আইসক্রিম আর কেক এবং কুকিজ খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। খাওয়ার পর আমরা সবাই মিলে রিসোর্ট ঘুরে ঘুরে দেখলাম, সেখানে রেস্টুরেন্ট ছাড়াও ছিল গিফট শপ, আর্কেডসহ ঘুরে বেড়ানোর আরও অনেক কিছু। বাচ্চারা আর্কেড কিছুক্ষণ গেমস খেলে, তারপর রাতে ঘুমানোর পালা।
পরদিন সকালে রিসোর্টের কাছে একটা আমেরিকান রেস্টুরেন্টে সবাই মিলে ব্রেকফাস্ট করতে যায়। তারপরে সবাই মিলে রিসোর্ট ফিরে এসে প্রস্তুতি নিল ক্যামেলবিচ মাউন্টেন ওয়াটার পার্ক যাওয়ার জন্য। সেদিনের আবহাওয়া ছিল চমৎকার। আমরা রিসোর্টে থাকার যে প্যাকেজ নিয়েছিলাম, তার সঙ্গে এসেছিল রিসোর্টের ভেতরের ইনডোর ওয়াটার পার্কের ফুল অ্যাকসেস। আরও ছিল ক্যামেলবিচ মাউন্টেন ওয়াটার পার্ক যাওয়ার ফুল অ্যাকসেস। সেখানে তারা হোটেল থেকে ক্যামেল ক্যামেলবিচ মাউন্টেন ওয়াটার পার্ক যাওয়ার জন্য সাঁটল ট্রান্সপোর্টেশন দিয়ে থাকে। সাঁটল রাইড আমাদের সবার জন্য ছিল অনেক আনন্দদায়ক। হোটেল থেকে মেইন ওয়াটার পার্কে যাওয়ার আগে পথে পরে জিপের লাইনিং। আমরা ঠিক করলাম, সেখানে জিপ লাইনিং ১০০০ ফিট করব। যেটা ছিল অনেক বেশি আনন্দদায়ক যা ভাষায় প্রকাশ করা যাবে না। পাহাড়ের নিচে থেকে কিছু পথ ওপরে উঠলে, সেখানে একটা লিফট চেয়ার সঙ্গে মানুষকে ভালোভাবে বেঁধে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় হয়। তারপরে একটা মোটা রশি বা তারের সাহায্যে সেখান থেকে নিচের দিকে রশির মধ্যে ঝুলে চলে আসা যায়, সেই অনুভূতিটা ছিল অসাধারণ। জিপ লাইনিং থেকে চলে গেলাম ওয়াটের পার্ক। সেখানে পৌঁছাতে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেল। সেখানে পার্কের ভেতরে রেস্টুরেন্ট থেকে সবাই মিলে স্যান্ডউইচ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আর ড্রয়িংস দিয়ে লাঞ্চ সারিয়ে নিল।
এবার শুরু হলো বাচ্চাদের আসল আনন্দ উল্লাস। ক্যামেলবিচ মাউন্টেন ওয়াটার পার্ক পেনসিলভানিয়ার ট্যানারসভিলে পকোনো পর্বতমালায় অবস্থিত। যেটা হচ্ছে ৩০ একর জায়গাজুড়ে। এটি ১৯৯৮ সালে ওপেন হয়েছে। ক্যামেলবিচে ৩৫টির বেশি ওয়াটার রাইড, স্লাইডের পাশাপাশি আরও অনেক আকর্ষণ রয়েছে। দিনব্যাপী এই ওয়াটার পার্কে আনন্দ-ফুর্তির পর সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্ধ্যায় ফিরে আসল হোটেলে। সেদিন রাতে তন্দুরি প্যালেস নামের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সবাই মিলে নৈশভোজ করলাম। যেখানে খাবারগুলো ছিল বুফে স্টাইলের।
পরদিন সকালে ছিল পকোনো মাউন্টেনসে আমাদের শেষ দিন। ১১টার দিকে আমরা সবাই হোটেল ছেড়ে দিয়েছি। রিসোর্টের কাছেই একটা বিলাসবহুল রেস্টুরেন্টে ব্রাঞ্চ করতে গেলাম, যেটা পাহাড়ের উঁচুতে আবস্থিত। সেখানে ভেতরে ও বাইরে বসে নাশতা করতে করতে পুরো পকোনো পর্বতমালা আর তার আশপাশের সব সাইট অ্যাট্রাকশন উপভোগ করা যায়। সেখান থেকে পর্বতমালার প্রাকৃতিক দৃশ্যটা ছিল শ্বাসরুদ্ধকর আর মনোমুগ্ধকর। যেটাকে আমার কাছে একটা ভূস্বর্গ বলে মনে হয়েছে। পকোনো পর্বতমালা ট্রিপের শেষ দিন আমরা যদি সেই রেস্টুরেন্টে ব্রাঞ্চ করতে না যেতাম, পুরো ভ্রমণটাই ব্যর্থ হতো বলে আমি মনে করি। সেই বিলাসবহুল রেস্তোরাঁর বুফে মেনুতে ছিল অনেক কিছু। খাবারের দাম ছিল বড়দের ২০ ডলার প্লাস ট্যাক্স ও টিপস, আর বাচ্চাদের ১৫ ডলার আর ট্যাক্স এবং টিপস।