পঞ্চম স্যাটেলাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কিছুর অবস্থান শনাক্ত করতে ব্যবহৃত প্রযুক্তি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) অনুরূপ কাজের জন্য নিজস্ব স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) উৎক্ষেপণ করেছে ভারত। এতে করে মার্কিন জিপিএস প্রযুক্তির ওপর ভারতের নির্ভরতা কমে যাবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানায়, ভারত কক্ষপথে সাতটি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে। এতে করে ভারতের নিজস্ব ভূখণ্ড এবং তার আশপাশের ১ হাজার ৫০০ কি.মি. এলাকায় নজরদারি করা সম্ভব হবে। স্যাটেলাইটটি গতকাল বুধবার দক্ষিণ ভারতের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। রয়টার্স