পঞ্চায়েতের সাহিত্য আড্ডা ও বারবিকিউ পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ব্রঙ্কসে পঞ্চায়েতের সাহিত্য আড্ডা ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে এই আয়োজন করা হয়।

সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন—কবি মোখলেছুর রহমান, সোনিয়া কাদির, ইশতিয়াক রূপু, আহমেদ ছহুল, মেহের চৌধুরী, মিঞা মোহাম্মদ আসকির, জুলি রহমান, জান্নাতুল আরা, কামরুন্নাহার, সৈয়দ আসাদুজ্জামান, মাসুম আহমদ, পলি শাহীনা, সালমা সুমি ও হাবিব ফয়েজি। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আনোয়ারুল হক ও মো. ইলিয়াস হোসেন। গান পরিবেশন করেন কামরুজ্জামান ফয়েজ, শহিদুল্লাহ ও নাসরিন চৌধুরী। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সাংবাদিক শামীম আহমদ, আহমদ আলী, আনোয়ার হোসেন, সারওয়ার চৌধুরী, মাহফুজ আদনানসহ আরও অনেকে।