পতাকা অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে একজন কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারী গতকাল শনিবার ভোরে দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আইনপরিষদ প্রাঙ্গণ থেকে বিতর্কিত কনফেডারেট পতাকা সরিয়ে ফেলেন। তবে এক ঘণ্টার মধ্যেই একটি নতুন পতাকা পুনঃস্থাপন করা হয়। ৩০ ফুট উঁচু পতাকার খুঁটি থেকে নামার পরপরই ব্রি নিউসাম নামের ওই নারী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। জেমস ইয়ান টাইসন নামে এক শ্বেতাঙ্গ যুবককেও গ্রেপ্তার করা হয়। উভয়েই পাশের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে স্মৃতিসৌধের অবমাননা করার অভিযোগ আনা হয়েছে।
এএফপি