পদ ছাড়লেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল আজ সোমবার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান দলের এই নেতার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, চাক হেগেল পদত্যাগ করলেও পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চাপের কারণে চাক হেগেল পদত্যাগ করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।