প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিজৌরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণবাদী আচরণ প্রতিরোধে প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট ও আচার্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টিম উলফ সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বোয়েন লফটিনও তাঁর পদত্যাগের কথা জানান। সংবাদ সম্মেলনে উলফ বলেন, ‘আমি আজ ইউনিভার্সিটি অব মিজৌরির সভাপতি থেকে পদত্যাগ করতে যাচ্ছি।’ একই দিন আচার্য লফটিন ঘোষণা দেন, তিনি চলতি বছরের শেষদিকে পদত্যাগ করবেন।
দ্য গার্ডিয়ান