পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মেজবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রুকলিনে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ১০ নভেম্বর সন্ধ্যায় দিনটির তাৎপর্য তুলে ধরে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রামবাসীর দুটি সংগঠন।
চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা তাদের কার্যালয় চট্টগ্রাম ভবনে ও সিটি অ্যাসোসিয়েশন অব চট্টগ্রাম ইউএসএ স্থানীয় একটি রেস্টুরেন্টে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে। অনুষ্ঠান শেষে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।