পরপর ১৩ ছেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগেই ঘরে এসেছে পরপর ১২টি ছেলে সন্তান। এবার নিশ্চয় একটা মেয়ে এসে ঘর আলো করবে, এমন আশাই ছিল মনে। কিন্তু কোলজুড়ে আবার ছেলে সন্তানই এল শুয়ান্ড দম্পতির। খবর বিবিসির।
জয় শুয়ান্ড ও তাঁর স্ত্রী কাটেরি শুয়ান্ড থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র্যাপিডস শহরে। গত বুধবার সকালে ত্রয়োদশ ছেলে সন্তান প্রসব করেছেন কাটেরি। কাটেরি ও তাঁর স্বামী কখনোই আগেভাগে সন্তানের লিঙ্গ জানার চেষ্টা করেন না। শুয়ান্ড দম্পতির বড় ছেলে টেইলারের বয়স ২২ পেরিয়েছে। তাঁর পরে জন্ম নেওয়া জাখ (১৯) এবং ড্রিউও (১৮) সাবালক হয়ে উঠেছে। এ ছাড়া কৈশোরে রয়েছে ব্র্যান্ডন (১৬) ও টমি (১৩)। তাদের পরে জন্ম নেওয়া ভিনি, ক্যালভিন, গ্যাবে, ওয়েসলি, চার্লি, লুক ও টাকারের বয়স যথাক্রমে ১২, ১০, আট, ছয়, পাঁচ, তিন ও দেড় বছর। শুয়ান্ড পরিবার নতুন অতিথির নাম রাখা নিয়ে ঝামেলায় পড়েছে।