পরমাণু বিজ্ঞানীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গোপন তথ্য বিক্রির চেষ্টা করার অপরাধে পেদ্রো লেওনার্দো মাশেরনি নামের একজন পরমাণু বিজ্ঞানীর পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক এই কর্মী ভেনেজুয়েলার কাছে মার্কিন পারমাণবিক বোমা তৈরির তথ্য পাচারের চেষ্টা করেছিলেন। মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ছদ্মবেশী কর্মীর কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে মাশেরনি ২০১৩ সালে অভিযুক্ত হন। তিনি ওই ব্যক্তিকে ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তা মনে করে তথ্য দিয়েছিলেন।
বিবিসি