পরিব্রাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ থেকে জলকণা গড়িয়ে নামতে গিয়েও

ইতস্তত করেছে বারবার
নাহ্, এখন জল গড়াগড়ি করার সময় নেই!
ঠুনঠুন করে পাহাড়ি পথ বয়ে চলা
সময়ের ট্রেনটা আমাকে ছেড়ে এগিয়ে গেলে দৌড়ে ধরতে বড্ড কষ্ট হবে!

ঘুমহীন চোখে যন্ত্রণার আগুন জ্বলে উঠলে সে আগুনে
নিজের কলিজাকে আচ্ছামতো ঝলসাতে ঝলসাতে
কত শতবার নিজের অদৃষ্টকে ভর্ৎসনা করি

গনগনে রাগের নেহাইয়ে পিটিয়ে পিটিয়ে দূরস্ত করা সেই সব দিনগুলো
এখন মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে-
এই যে, যেখানে যা কিছু দেখছ সবই তোমার
আমার নিজের বলতে কিছু নেই, কিচ্ছুটি নেই!
ঠুনঠুন ঘণ্টি বাজিয়ে সময়ের ট্রেন আসে, আবার চলে যায়।
আমি এক তীক্ষ্ণ পর্যটকের মতো
নিবিড় পর্যবেক্ষণ করি প্রবাস পর্যটনে বিলুপ্ত নিজের ছায়াকে।