পর্নো তারকার মামলার খরচ ট্রাম্পকে দিতে হচ্ছে
আইনজীবীর পেছনে খরচ হওয়া অর্থ পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ফেরত দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আদেশ দিয়েছেন আদালত। ক্যালিফোর্নিয়ার একটি আদালত এ বাবদ ট্রাম্পকে ৪৪ হাজার ১০০ ডলার দিতে বলেছেন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ আগস্ট ক্যালিফোর্নিয়ার আদালত এই আদেশ দেন। স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী ২১ আগস্ট এই আদেশের কপি অনলাইনে প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টর্মির সঙ্গে ট্রাম্পের গোপন প্রণয়ের কথা যাতে ফাঁস না হয়, সে জন্য মুখ বন্ধ রাখতে স্টর্মিকে চুক্তি করে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে এই ঘটনা ঘটেছিল। বিশেষজ্ঞেরা বলছেন, সেই বছরের আর্থিক প্রতিবেদনেই এই অর্থ কোহেনের কাছে দেনা হিসেবে দেখানো উচিত ছিল ট্রাম্পের।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টর্মির সঙ্গে ট্রাম্পের গোপন প্রণয়ের কথা যাতে ফাঁস না হয়, সে জন্য মুখ বন্ধ রাখতে স্টর্মিকে চুক্তি করে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে এই ঘটনা ঘটেছিল। বিশেষজ্ঞেরা বলছেন, সেই বছরের আর্থিক প্রতিবেদনেই এই অর্থ কোহেনের কাছে দেনা হিসেবে দেখানো উচিত ছিল ট্রাম্পের।
২০১৬ সালের পর এবার মার্কিন নির্বাচনের প্রায় আড়াই মাস আগে আবারও ট্রাম্পের সামনে স্টর্মি ড্যানিয়েলসের মামলা এসে হাজির হলো।
এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের করা মানহানির মামলায় জিতেছিলেন। লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট জজ এস জেমস ওটেরো মামলাটি খারিজ করে দিয়েছিলেন। এই মামলায় ট্রাম্পের আইনজীবী নিয়োগের ফি-ও পরিশোধের জন্য স্টর্মিকে নির্দেশ দিয়েছিলেন আদালত।
২০০৬ সালে একটি হোটেলের কক্ষে ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান বলে দাবি করেন স্টর্মি। তাঁর আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ করার জন্য ক্লিফোর্ডকে মোটা অঙ্কের অর্থ দেন ট্রাম্প। এ অর্থের পরিমাণ ১ লাখ ৩০ হাজার ডলার। শুরু থেকেই এ সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন ট্রাম্প।
স্টর্মির দাবি, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার পর অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে এ বিষয়ে ‘চুপ থাকতে’ বলেছিলেন। চুপ না থাকলে ‘খারাপ কিছুর মুখোমুখি হতে হবে’ বলে হুমকিও দিয়েছিলেন। পরে হুমকিদাতা অজ্ঞাত ওই ব্যক্তির মুখাবয়বের স্কেচ প্রকাশ করেন স্টর্মি, যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘অস্তিত্বই নেই, এমন একজনের স্কেচ এত বছর পর আঁকা। পুরোপুরি প্রতারণা, বোকাদের জন্য ভুয়া সংবাদমাধ্যমকে নিয়ে খেলা (যদিও তারা তা জানে)!’ ট্রাম্পের ওই মন্তব্যে মানহানি হয়েছে দাবি করে এর বিরুদ্ধে মামলা ঠুকে দেন ওই পর্নো তারকা।