পর্যটক দল নিয়ে ইউরোপের পাঁচ দেশ ভ্রমণে বাংলা ট্যুর

আমেরিকা থেকে একদল পর্যটক নিয়ে ইউরোপের পাঁচটি দেশ ঘুরে এল নিউইয়র্কে বাংলাদেশি পরিচালিত গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর। দেশগুলো হচ্ছে পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন ও যুক্তরাজ্যের লন্ডন। ১৫ নভেম্বর সন্ধ্যায় পর্যটক দলটি পর্তুগালের রাজধানী লিসবনের উদ্দেশে নিউজার্সির লিবার্টি বিমানবন্দর ত্যাগ করে। পর্যটক দলটির নেতৃত্বে ছিলেন বাংলা ট্যুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিব রহমান।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লিসবনে পর্যটক দলটি দুদিন অবস্থান করে। সেখানে তাঁরা লিসবন শহর, সিনট্টা রয়েল প্যালেস, নাজারা ফাতেমা, মেরিন জাদুঘর ও ভাস্কোদা গামার স্মৃতি বিজড়িত ডিসকভারি মনুমেন্ট পরিদর্শন করেন। এ ছাড়া মিস্ট্রিস অব লিসবন নাইট ওয়াকিং ট্যুরে অংশ নেয় দলটি।
এরপর পর্যটক দলটি আলোর শহর বলে খ্যাত ফ্রান্সের প্যারিস পরিদর্শনে যায়। সেখানে দলের সদস্যরা আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়াম ও ভার্সাই রাজপ্রাসাদ পরিদর্শন করেন। তারা সিন নদীতে রিভার ক্রুজে যান। পর্যটক দলটির এরপরের
গ্রুপটির পরবর্তী গন্তব্যস্থল ছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। সেখানে তারা কোপেনহেগেন ক্যানেল ট্যুর, নগরের দর্শনীয় স্থান এবং রোজেনবার্গ ক্যাসেল ছাড়াও ডেনমার্কের আইকন বলে পরিচিত ‘দ্য লিটল মারমেইড’ পরিদর্শন করে। এরপর গ্রুপটি পার্শ্ববর্তী দেশ সুইডেনের মালমো ও লুন্ড শহর পরিদর্শন করে। সেখানে তাঁরা মালমো বিশ্ববিদ্যালয়, লুন্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লুন্ড ক্যাথিড্রাল, সমুদ্র সৈকতসহ বিশ্বের প্রথম টুইস্টেড স্কাইক্রাপার ‘টার্নিং টরসো’ পরিদর্শন করে কোপেনহেগেন ফিরে আসে।
সবশেষ পর্যটক দলটির গন্তব্যস্থল ছিল যুক্তরাজ্যের লন্ডন। সেখানে দলটি দিনব্যাপী সেন্টস পলস ক্যাথিড্রাল, টাওয়ার অব লন্ডন, ওয়েস্ট মিনিস্টার অ্যাবে, বিগ বেন, ব্রিটিশ রানির বাসস্থান বার্কিংহাম প্যালেস ও টাওয়ার ব্রিজ পরিদর্শন করে টেমস নদীতে নৌবিহারে অংশ নেন। এর মাধ্যমে দলটির ইউরোপ ভ্রমণ শেষ হয়। ২৪ নভেম্বর সন্ধ্যায় পর্যটক দলটি নিউইয়র্ক ফিরে আসে।
বাংলা ট্যুর উত্তর আমেরিকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ছাড়াও মেক্সিকো, বাহামাসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে নিয়মিত গাইডেড ট্যুর পরিচালনা করে আসছে। ভ্রমণে আগ্রহীরা ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।