প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারের দেয়াল কেটে পালিয়েছেন খুনের দায়ে অভিযুক্ত দুই কয়েদি। তাঁরা হলেন রিচার্ড ম্যাট (৪৮) ও ডেভিড সুইট (৩৪)। তাঁদের ধরতে গতকাল রোববার সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। নিউইয়র্কের ক্লিনটন কাউন্টির ডানমোরা গ্রামে অবস্থিত পুরুষদের জন্য নির্মিত ওই কারাগার থেকে শুক্রবার রাত অথবা শনিবার সকালের দিকে তাঁরা পালান। পুলিশ বলছে, কয়েদিরা ঠিকঠাকমতো তাঁদের রুমে আছেন কি না, ভোরবেলা তা দেখতে গিয়ে দুই কয়েদির পালিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে পুলিশ।
এএফপি