পাঁচ ডলারে 'ট্রাম্পকে' লাথি মারার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অভিবাসী, মুসলমান ও আফ্রিকান-আমেরিকান অর্থাৎ মার্কিন কৃষ্ণাঙ্গদের নামে কটূক্তি করে ডোনাল্ড ট্রাম্প এখন এতটাই নিন্দার পাত্র যে নিউইয়র্কে একজন পথশিল্পী (স্ট্রিট পারফরমার) নিজে ডোনাল্ড ট্রাম্প সেজে পথচারীদের তাঁকে ইচ্ছেমতো কিল-ঘুষি ও লাথি দিতে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। তবে সে জন্য অল্প-বিস্তর কাঁচা টাকা গুনতে হচ্ছে।
নিউইয়র্কের এই পথশিল্পীর নাম কালান শেরাড। ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের ব্যাপারে তাঁর আপত্তি প্রকাশের জন্য কালান নিজে ট্রাম্প সেজে ব্যস্ত ম্যানহাটনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যেকোনো লোক চাইলে তাঁকে (অর্থাৎ মনে মনে ট্রাম্পকে) কষে এক লাথি বসাতে পারেন। এর জন্য দিতে হবে পাঁচ ডলার। এটাকে আপনি যদি ট্রাম্পের জন্য যথেষ্ট বিবেচনা না করেন এবং তাঁর গায়ে মূত্রত্যাগ করে নিজের ক্রোধ প্রকাশ করতে চান, তার ব্যবস্থাও আছে। তবে সে জন্য পকেট থেকে খসাতে হবে ৩০০ ডলার। কালান আইন ভেঙে প্রকাশ্য রাস্তায় লোকজনকে মুত্রত্যাগ করাতে উৎসাহিত করার দায়ে এরই মধ্যে বার তিনেক গ্রেপ্তারও হয়েছেন।