পাকিস্তানকে 'একঘরে করার নীতি' সম্পর্কোন্নয়নে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, পাকিস্তানকে ‘কূটনৈতিকভাবে একঘরে করে রাখার’ ভারতীয় নীতি দুই দেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড ও দেশটির আফ্রিকা কমান্ড নিয়ে গত বৃহস্পতিবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে সাক্ষ্য দেওয়ার সময় জেনারেল ভোটেল এ মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানকে একঘরে করার ভারতের সরকারি নীতি দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনার ক্ষেত্রেই বাধা। ভারত ও পাকিস্তান উভয় দেশ পারমাণবিক শক্তির অধিকারী। তাদের দ্বন্দ্ব পারমাণবিক যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করতে পারে।
জেনারেল ভোটেল বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার ওপর তাঁর দেশ নজর রেখে চলেছে। এ বছরের শুরুর দিকে ভারতনিয়ন্ত্রিত ভূখণ্ডে সন্ত্রাসী হামলার জবাব সামরিক পন্থায় দিয়েছে ভারত। এ ধরনের সন্ত্রাসী হামলা ও পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্ভাব্য ভুল-বোঝাবুঝি বাড়াবে।
মার্কিন সেন্টকমের এই কমান্ডারের দাবি, পাকিস্তান-আফগানিস্তান উপ-অঞ্চলে ২০টি সন্ত্রাসী সংগঠন সক্রিয় রয়েছে। এগুলোর ৭টি সক্রিয় পাকিস্তানে। যত দিন এসব সংগঠন পাকিস্তানে নিরাপদ ঘাঁটি গেড়ে থাকবে, তত দিন এগুলো আফগানিস্তানের স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করবে। তবে পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যে সমন্বয়কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।