পাকিস্তানের সঙ্গে ভারতের অনুরূপ চুক্তি হবে না
যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে ধরনের পরমাণু চুক্তি করেছে, একই ধরনের চুক্তি পাকিস্তানের সঙ্গে করার কথা উড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আইনপ্রণেতারা পাকিস্তানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশের মধ্যে বারাক ওবামা সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রভাবশালী কমিটির শুনানিতে বুধবার যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড গোলসন বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে ১২৩ চুক্তি করার কোনো দেনদরবার করছি না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আণবিক শক্তি আইনের ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সম্পাদিত চুক্তি সংক্ষেপে ‘১২৩ চুক্তি’ নামে পরিচিত। শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি হয়েছে।