প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টর্নেডোর এক দিন আগেই পাখিরা আভাস পেয়ে যায়। মার্কিন একদল বিজ্ঞানী পাঁচটি সোনালি ডানাওয়ালা গায়ক পাখির (ওয়ার্বলার) ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন। প্রায় নয় গ্রাম ওজনের এই পাখিরা গত এপ্রিলে একটি টর্নেডো হওয়ার আগেই ৭০০ কিলোমিটার উড়ে গিয়ে মেক্সিকো উপসাগরে আশ্রয় নিয়েছিল। পরের দিনই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য অংশে টর্নেডো আঘাত হানে। এই গবেষণার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে কারেন্ট বায়োলজি সাময়িকী। বিবিসি