প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাগড়ি পরেই স্বাধীনভাবে কাজ করতে পারবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে কর্মরত শিখ ডাকপিয়ন গুরদিত সিং। লোকজন যাতে তাঁর দাড়ি বা পাগড়ি দেখতে না পায়, এ জন্য গুরদিতকে শুধু একটি নির্দিষ্ট পথে কাজ করতে দেওয়া হতো। গুরদিত শিখ ধর্মীয় রীতি মেনে লম্বা দাড়ি রাখেন এবং মাথায় পাগড়ি পরেন। গুরদিতের দাবি, এ জন্য ডাক বিলির জন্য তাঁকে একটি নির্দিষ্ট পথ বেঁধে দেয় ডিজনি কোম্পানি। এই প্রেক্ষাপটে গত মে মাসে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবীরা এবং দ্য শিখ কোয়ালিশন উদ্বেগ প্রকাশ করে ডিজনি কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়। ডিজনি এখন বলছে, তাদের আগের অবস্থান পরিবর্তন করা হয়েছে।
বিবিসি