পাট পাতা থেকে তৈরি পানীয় বাজারে আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি গবেষক এইচ এম ইসমাঈল খানের গবেষণালব্ধ পাট পাতা থেকে তৈরি পানীয় বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৫ মে জ্যাকসন হাইটসের স্থানীয় একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, এইচ এইচ এগ্রো টেক–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আশফাক হোসাইন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিনের গবেষণায় পাট পাতা থেকে স্বাস্থ্যসম্মত পানীয় তৈরি করা হয়েছে, যা অনেকটা চায়ের মতো। এ পানীয় ডায়াবেটিক, ক্যানসার, হৃদ্রোগ, রক্তচাপ ও কোলেস্টরেল নিয়ন্ত্রণ করবে। পৃথিবীর বেশ কয়েকটি দেশে এই পানীয় বাজারজাতকরণ শুরু হয়েছে এবং বেশ সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে উত্তর আমেরিকায় এই পানীয়ের বাজারজাতকরণ শুরু হয়েছে।