পাতাল রেলপথে অপরাধ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বিভাগের মতে, নভেম্বর মাসে নিউইয়র্ক নগরের পাতাল রেলপথে অপরাদের সংখ্যা কিছুটা বেড়েছে। এ অপরাধের মধ্যে চুরির সংখ্যাই বেশি। নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের কর্মকর্তারা বলেছেন, নভেম্বর মাসে নগরের যানবাহনে দৈনিক গড়ে ৭.৭টি বড় অপরাধের ঘটনা ঘটে। মোট অপরাধের সংখ্যা ২৩২টি। এ সংখ্যা ২০১৬ সালের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। ওই বছর নগরের যানবাহনে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল ২১৬টি। 

ক্রাইম কন্ট্রোল স্ট্রাটিজির প্রধান ডেরমন্ট শেয়া বলেন, চলতি সালের নভেম্বরে সংঘটিত অপরাধের মধ্যে দুই-তৃতীয়াংশই ঘটেছিল পাতাল রেলে এবং সেগুলো ছিল বড় ধরনের চুরি। অন্যদিকে সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে ব্রুকলিনে এবং ব্রঙ্কসে।
ডেরমন্ট শেয়া বলেন, ‘এফ ট্রেনে কোনো বড় ধরনের অপরাধ প্রবণতা ঘুমন্ত যাত্রীদের জেব/পকেট কাটা বন্ধে আমরা কীভাবে সামান্য সংখ্যক পকেটমারদের কীভাবে নিয়ন্ত্রণ করব। এরা পেশাদার অপরাধী।’ তিনি বলেন, এদের সামাল দেওয়ার জন্য বিড়াল আর ইঁদুরের মতো খেলা বেশ কিছুদিন ধরেই চলছে।
গত বছরের তুলনায় চলতি বছর নভেম্বর পর্যন্ত যানবাহনে অপরাধের সংখ্যা প্রায় এক শতাংশ বেড়েছে।
নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের কমিশনার জেমস ও’নিল বলেন, প্রতিদিন লাখ লাখ যাত্রী পাতাল রেলে যাতায়াত করেন। এসব যাত্রীর মধ্যে হয়তো দৈনিক একজন কোনো অপরাধের শিকার হয়ে থাকেন। তাঁর মতে, এ সংখ্যা খুবই সামান্য।