পাতালপথে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পেন স্টেশন-সংলগ্ন পাতালপথে গতকাল সোমবার এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। প্রধান পুলিশ তদন্তকারী রবার্ট বয়েচ বলেন, গুলির আগে ওই বন্দুকধারী ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে বসে তিনজনের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলে তিনি গুলি ছোড়েন। এতে একজন মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্য দুজনের কনুই, তলপেট ও ঊরুতে গুলি লাগে। এরপর বন্দুকধারী মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যান।
এএফপি।