পানামা পেপারস ও ট্রাম্পকে নিয়ে লেখা প্রতিবেদনের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার ক্ষেত্রে নামকরা পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে গত সোমবার। এবার পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্য রয়েছে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্কার।

পুরস্কার পাওয়া প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের জনসেবামূলক কাজের দাবি মিথ্যা প্রমাণ করে প্রতিবেদন এবং পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথি ‘পানামা পেপার্স’ প্রকাশ নিয়ে প্রতিবেদন।

ওয়াশিংটন পোস্ট-এর সাংবাদিক ডেভিড এ ফাহরেন্টহোল্ড ট্রাম্পকে নিয়ে ব্যাখ্যামূলক প্রতিবেদন করার জন্য পুরস্কার জিতেছেন। ২০১৬ সালের এ প্রতিবেদনে তিনি দেখান, তখনকার মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প জনসেবামূলক কর্মকাণ্ডে প্রচুর অর্থ সহায়তা করার যে দাবি করেছেন, তা অসত্য। ‘পানামা পেপার্স’ প্রকাশ করায় ভূমিকার জন্য ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) পুরস্কৃত করা হয়েছে।