প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিশিগান অঙ্গরাজ্যে পানিদূষণের কারণে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মাধ্যমে পানিদূষণ আক্রান্ত এলাকায় কেন্দ্রীয় সরকারের সাহায্যের সুযোগ উন্মুক্ত হয়েছে। সিসার কারণে পানি দূষিত হওয়ায় মিশিগান অঙ্গরাজ্য সরকারকে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। রাজ্যের ফ্লিন্ট শহরে ব্যয় সংকোচনের কারণে এ স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। শহরটিতে প্রায় এক লাখ লোকের বাস। কয়েক মাস ধরে বাসিন্দারা দুর্গন্ধযুক্ত পানির কারণে সমস্যা হওয়ার কথা বলে আসছিলেন। একপর্যায়ে তা মারাত্মক রূপ নেয়। বৃহস্পতিবার মিশিগানের গভর্নর জরুরি অবস্থা জারির জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানান।
এএফপি