পান্ডা শাবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ন্যাশনাল জু চিড়িয়াখানায় জায়ান্ট পান্ডার যমজ শাবকের একটি গত বুধবার মারা গেছে। ১৭ বছর বয়সী মা জায়ান্ট পান্ডা মেই শিয়াং গত সপ্তাহে বাচ্চা দুটি প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চার ওজন ছিল অস্বাভাবিক কম, অন্যটির প্রায় অর্ধেক। ওই চিড়িয়াখানার পরিচালক ডেনিস কেলি শাবকটির মৃত্যুকে বড় ক্ষতি আখ্যা দিয়েছেন। নবজাতক পান্ডারা খুব ছোট্ট হয় এবং তাদের চোখ ফুটতে সময় লাগে। নরম চামড়ায় লোম না থাকায় নিজেদের শরীরের তাপমাত্রাও তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। এ সময় তারা সম্পূর্ণ মায়ের পরিচর্যার ওপর নির্ভরশীল থাকে। যমজ শাবকের একটি ছিল বেশ দুর্বল। এটিকে বাঁচানোর জন্য চিড়িয়াখানার বোতলে করে দুধ পান করানো হয়। সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়। তবু সব চেষ্টা বিফল হয়।
এএফপি