পান্তা-ইলিশে হাডসনে বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাডসনে প্রবাসী বাংলাদেশি আয়োজিত পয়লা বৈশাখের অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশনা l প্রথম আলো
হাডসনে প্রবাসী বাংলাদেশি আয়োজিত পয়লা বৈশাখের অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশনা l প্রথম আলো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কের হাডসনে বসবাসরত বাংলাদেশিরা পয়লা বৈশাখ উদ্যাপন করেছেন। ১৫ এপ্রিল স্থানীয় সেইন্ট মেরি একাডেমিতে দুপুরে পান্তা-ইলিশে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এতে বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন।
উৎসবে প্রধান অতিথি ছিলেন সিটি অব হাডসনের বাংলাদেশি কাউন্সিলর আবদুস এস মিয়া মাহবুব। তিনি বলেন, এক যুগের বেশি সময় ধরে খুবই অল্পসংখ্যক বাংলাদেশি এই হাডসন শহরে বসবাস করে আসছেন। সবাই চেষ্টা করছেন নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পল ক্লাজকা, হাডসন সিটি কোর্টের বিচারক ব্রায়ান জে হারম্যান, এল অ্যাডওয়ার্ড মোর, কাউন্সিলর রিক রেক্টর, হাডসন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মাইকেল চ্যামেইডেস ও কলম্বিয়া কাউন্টির সুপারভাইজর সারাহ স্টারলিং প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন রনি।
দ্বিতীয় পর্বে এলিজা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বাঙালিদের প্রাণের এ উৎসবে সোনিয়া, তানিয়া, এলিজা, নাজমা, সালমা, শরিফুল আলম, হারুন এবং কানেকটিকাট থেকে আসা অতিথি শিল্পী কৌশলী ইমা ও সুমাইয়াহ সংগীত পরিবেশন করেন। তাহা মৌসুমী, প্রিয়া ও নওশিন পরিবেশন করেন নৃত্য। পৃষ্ঠপোষকতায় ছিল হাটবাজার, এস ট্যাক্সি ও নাজমা গ্রোসারি।