পাবনা জেলা সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় পাবনা জেলা সমিতির সদস্যরা
সভায় পাবনা জেলা সমিতির সদস্যরা

পাবনা জেলা সমিতি ইউএসএ ইন্‌ক-এর নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২০-২১ সালের জন্য গঠিত কমিটিতে মোহাম্মদ আবদুল হাদি পুনরায় সভাপতি ও মোহাম্মদ গোলাম ফারুক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
গত ২৯ ডিসেম্বর জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত প্রবাসী পাবনাবাসীদের এক সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।
সভা সূত্রে জানা গেছে, সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল হাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল আওয়ালসহ উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা কমিটি গঠন নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করে পাবনাবাসীদের সেবায় আরও কল্যাণকর কাজ করার আহ্বান জানান।

সভায় গঠিত পাবনা জেলা সমিতি ইউএসএ ইন্‌ক-এর নতুন কমিটির সদস্যরা হলেন—সভাপতি মোহাম্মদ আবদুল হাদি, সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ মুরাদ হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ কুতুব উদ্দীন আইবেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও মোহাম্মদ তানভীর জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম আল দীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক এস এম রাজু আলীম, প্রচার সম্পাদক এস এম ফারদীন আকিব, মহিলা সম্পাদিকা রুমা খানম, সহ মহিলা সম্পাদিকা শিলা মৈত্র। কার্যকরী সদস্য যথাক্রমে জাহাঙ্গীর এইচ মিয়া, নূরুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ এখলাছ উদ্দিন, রেহানা পারভীন, জান্নাতুল নাইমা, জান্নাতুল মাওয়া ও মোছাম্মৎ নাজনীন।
সমিতির উপদেষ্টারা হলেন—আবদুল আওয়াল, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ ময়েজ উদ্দীন, এ টি এম ফিরোজ খান, মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোহাম্মদ ছালাম খান, এস এম কামরুল হাসান, মোহাম্মদ আকমল হোসেন, মোহাম্মদ আজিজ খান, খন্দকার বেলাল হোসেন, বাদশাহ আলমগীর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।