পার্কচেস্টার জামে মসজিদের নতুন কমিটির পরিচিতি সভা

নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়ার পরিচালনায় ও সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মসজিদের কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা বক্তব্য রাখেন। নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব এবং পার্কচেস্টার জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাসহুদ ইকবাল দোয়া মাহফিল পরিচালনা করেন।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহসভাপতি (১) হারুন আলী, সহসভাপতি (২) মো. আবদুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহসাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহকোষাধ্যক্ষ আবদুস শহিদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারি মো. নুরুল আহিয়া, মেইনটেন্যান্স সেক্রেটারি মো. ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারি মো. আবদুল গফুর এবং কার্যকরী সদস্য সোহান আহমদ, তারেক আহমদ, কামরুল হাসান ও মোহাম্মদ রুখান খান।
নতুন সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া বিদায়ী কমিটিরও সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সভায় পরিচিতি শেষে মসজিদের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা জানানো হয়। কার্যকরী সদস্য সোহান আহমদ টুটুলের পরিচালনায় এ পর্বে সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী। সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়াকে মসজিদের উন্নয়নে ও মসজিদের বাইরে আজান প্রচারে ভূমিকা রাখার জন্য দুটি ক্রেস্ট প্রদান করা হয়। ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী এবং মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা মো. মাসহুদ ইকবাল ক্রেস্ট দুটি তাঁর হাতে তুলে দেন। মসজিদের কোষাধ্যক্ষ মাজলুল আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন ট্রাস্টি বোর্ড সদস্য আলাউদ্দিন আহমেদ। পরে নতুন কমিটির সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা মো. মাসহুদ ইকবাল।
উল্লেখ্য, পার্কচেস্টার জামে মসজিদের কমিটি নির্বাচনের ফল গত ২১ মার্চ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়। একই দিনে নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়।