পার্কচেস্টার-জ্যাকসন হাইটস সরাসরি বাস চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দারা যাতে সরাসরি বাসযোগে জ্যাকসন হাইটস পর্যন্ত আসতে পারেন সে জন্য পদক্ষেপ নিতে সিটি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পার্কচেস্টার কমিউনিটি বোর্ড। গত ১৩ই নভেম্বর ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ এর অপারেশন কমিটির এক সভায়, পার্কচেস্টারবাসীর তরফ থেকে এই দাবি তোলেন কমিউনিটি বোর্ড সদস্য মোহাম্মদ এন মজুমদার। 

১৯৬৭ টার্নবুল অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এই কমিউনিটি বোর্ড সভায় বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা পার্কচেস্টার, ক্যাসেল হিল, জেরিগা নিয়ে গঠিত বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ডিস্ট্রিক্ট এর হাউজিং, ট্রান্সপোর্টেশন, সিনিয়র সিটিজেন সার্ভিস পর্যালোচনা এবং সিটির বাজেট বিভাগে দাখিল করা হয় এখানে। ৯ নম্বর কমিউনিটি বোর্ড এর ল্যান্ড ইউজ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার বলেন, নিউইয়র্কের বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যর প্রাণকেন্দ্র মূলত জ্যাকসন হাইটস। সেখানে বাস সার্ভিস চালু হলে ব্রঙ্কসের বাসিন্দাদের সঙ্গে মূল ধারার ব্যবসায়ীদের যোগাযোগ বাড়বে। এরই মধ্যে কিউ ৪৪ নামক যে সার্ভিসটি আছে, সেটাকে বর্ধিত করে, পার্কচেস্টার থেকে জ্যাকসন হাইটস পর্যন্ত চালু করার দাবি করেন তিনি। এ সময় এই বাস রুট চালুর কার্যকারিতাও লিখিতভাবে তুলে ধরেন তিনি। ইতিপূর্বে স্টার্লিং অ্যাভিনিউয়ে কমিউনিটি লিডার ও রিয়েলটর রন শাহ কিউ ৪৪ বাস চালুর প্রস্তাব করেন। এতে প্লানিং বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার ও তৎকালীন বোর্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার উপস্থিত ছিলেন।