পার্কচেস্টার মসজিদ পরিচালনা কমিটির অভিষেক ২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের নতুন নির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুর একটার দিকে মসজিদের দোতলায় এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গত ১২ নভেম্বর এই মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনে এ-প্যানেল থেকে সভাপতি পদে মোস্তাক ও সাধারণ সম্পাদক পদে খলিল বিজয়ী হন। নির্বাচনে ১৫টি পদে ‘এ’ ও ‘বি’ দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথমবারের মতো পদভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আগে সরাসরি ভোটে প্রথমে নির্বাচিত করা হত ১৫ জনকে। এরপর তাঁরা নিজেদের মধ্যে গোপন ব্যালটে নির্বাচিত করতেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যদের। সংবিধান সংশোধন করে এবারই প্রথম সরাসরি পদভিত্তিক নির্বাচনের আয়োজন করা হলো। এ নির্বাচনে মোট ৮৭২ ভোটার মধ্যে ৭৩১ জন ভোট দেন। তিনটি ‘টাচস্ক্রিন’ বুথে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।