পার্টিতে বন্দুক হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উইলকিন্সবার্গ শহরে গত বুধবার ঘরোয়া এক পার্টিতে বন্দুকধারীর অতর্কিত হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় সন্দেহভাজন দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।প্রাথমিক ধারণায় পুলিশ বলছে, দুজন ব্যক্তি আলাদা বন্দুক দিয়ে এই হামলা করেন। যদিও হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার স্থানীয় পুলিশ এক বিবৃতি পাঠিয়ে জানায়, বুধবার রাতের ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজনই নারী, বাকি একজন পুরুষ।
দ্য গার্ডিয়ান