পালিয়ে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ সেনাদের ওপর নজরদারি করতে গোয়েন্দা বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। পূর্ব ইউক্রেনে মালয়েশীয় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এক দিন পর গত ১৮ জুলাই বিমানটি পাঠানো হয়। বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় রুশ সেনাদের ওপর নজরদারি করছিল। একপর্যায়ে রুশ রাডারে এর উপস্থিতি ধরা পড়ে। এর পরই এটিকে ধাওয়া করে রুশ জঙ্গি বিমান। পরে পালিয়ে সুইডেনের আকাশে গিয়ে রক্ষা পায় মার্কিন গোয়েন্দা বিমানটি। গত শনিবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেছেন।
সিএনএন