পাসপোর্ট নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট নবায়নের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বিশেষ করে যাঁরা শিগগির বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, কিন্তু পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি নেই, তাঁদের প্রতি এই আহ্বান। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পাসপোর্টের যথেষ্ট মেয়াদ না থাকলে দেশের বাইরে, বিশেষ করে ইউরোপের শেঙ্গেন অঞ্চলভুক্ত দেশগুলোয় গিয়ে ঝামেলায় পড়তে হতে পারে। চলতি বছরের ভ্রমণ মৌসুম শুরু হলে পাসপোর্ট নবায়নের চাপ বেড়ে যেতে পারে। এ জন্য আগেভাগেই এ পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি