প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট ওয়ারেন হার্ডিং বৈবাহিক সম্পর্কের বাইরে একটি সন্তানের বাবা হয়েছিলেন। হার্ডিং ক্ষমতায় থাকাকালেই ন্যান ব্রাইটন নামের ওই নারী তাঁর সন্তান ধারণ করেন। ব্রাইটনের দাবি এত দিন সাবেক প্রেসিডেন্টের পরিবার-পরিজন অস্বীকার করে আসছিল। ডিএনএ পরীক্ষায় হার্ডিংয়ের পিতৃত্বের বিষয়টি নিশ্চিত হয়েছে। হার্ডিং ও ব্রাইটন উভয়েই প্রয়াত। তাঁদের ওই সন্তানটি মেয়ে, নাম এলিজাবেথ অ্যান ব্লেইজিং।
বিবিসি