পিপলএনটেক ও ইউএসটির মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নো মোর অড জব’ স্লোগানের পর ‘বি স্কিলস রেডি, বি লাইফ রেডি’ স্লোগান নিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করেছে পিপলএনটেক। তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) চট্টগ্রামের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
আইটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পিপলএনটেকের অ্যাস্টোরিয়া অফিসে গত ২৯ মে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় চার বছরের শিক্ষা কোর্সে দক্ষতা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। চুক্তিতে পিপলএনটেকের পরিচালক (পিআইআইটি) ড. সৈয়দ হুসাইন ও ইউএসটি চট্টগ্রামের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শাহাদৎ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের আগে উভয়ে সংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং এ ধরনের চুক্তি প্রথম ও ব্যতিক্রম বলে উল্লেখ করেন। পরে ড. শাহাদৎ হোসেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ও সিইও আবু হানিপের কাছে চুক্তির অনুলিপি হস্তান্তর করেন।