পিপলএনটেকের মুক্ত আলোচনা ২৮ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিপলএনটেকের মিলনায়তনে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। ‘এসডিজি অর্জন তথা সমৃদ্ধিশালী বাংলাদেশ রচনায় তথ্যপ্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এ আলোচনা অ্যাস্টোরিয়ায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে (৩১-১০, ৩৭ অ্যাভিনিউ, লং আইল্যান্ড) অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ।