পুতিন-ট্রাম্প আজ আলাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতিন          ট্রাম্প
পুতিন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার মস্কো সময় রাতে টেলিফোনে কথা বলতে পারেন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন গতকাল শুক্রবার এ খবর দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অভিষেকের পর ট্রাম্প এই প্রথম পুতিনের সঙ্গে আলাপ করতে যাচ্ছেন। ট্রাম্প গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর থেকে এ পর্যন্ত পুতিনের সঙ্গে একবার ফোনে কথা বলেছেন। এ সময় তাঁরা রুশ-মার্কিন সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে একমত হয়েছিলেন। ইউক্রেন সংকটের ঘটনায় দুই দেশের সম্পর্কে অবনতি হয়। এরপর মার্কিন নির্বাচনী প্রক্রিয়ায় রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে সম্পর্কে আরও তিক্ততার সৃষ্টি হয়। তবে ট্রাম্প শুরু থেকেই পুতিন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহ দেখিয়ে এসেছেন। নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন তাঁকে পুতিনের হাতের পুতুল বলেও আখ্যা দিয়েছিলেন।