পুতিন প্রসঙ্গে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কৌশলগত ভুল’ করেছিলেন। পুতিনের এই পদক্ষেপ খুব একটা বুদ্ধিমানের ছিল না। এ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। নিজের পক্ষে যুক্তি দিয়ে ওবামা বলেন, যাঁরা পুতিনকে তখন ‘জিনিয়াস’ ভেবেছিলেন, রাশিয়ার অর্থনৈতিক সংকটের কারণে তাঁদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তিন-চার মাস আগে ওয়াশিংটনের একটি মহল রাশিয়ার ক্ষমতা বিস্তারে পুতিনের পদক্ষেপের প্রশংসা করেছিল। বিবিসি