
বাংলাদেশ নটরডেম অ্যালামনাই নর্থ আমেরিকা পুনর্মিলনী অনুষ্ঠান কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ ফিলাডেলফিয়ার শারন হিলে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইবরুল চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কমিটির সমন্বয়কারী নাইমুর রহমান।
বৈঠকে আসন্ন ২৯ আগস্ট পেনসিলভানিয়ার রাজ্যের ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া (বিএনডিএএনএ) পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দর ও সার্থক করার জন্য বিস্তারিত আলোচনা, মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া বৈঠকে কমিটির সবার দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেওয়া হয়।
উত্তর আমেরিকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের এক ছাতার নিচে জড়ো করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠিত এই প্রথম বৈঠকে নিউ মেক্সিকো থেকে অংশ নেন সংগঠনের প্রধান সমন্বয়কারী রিপন সাহা, টেক্সাস থেকে সদস্যসচিব আনোয়ার আজিম, কানাডা থেকে সমন্বয়কারী জাকি আজম শিকদার।
এ ছাড়া নিউইয়র্ক, নিউজার্সি, ডেলাওয়ার স্টেট থেকে উপস্থিত ছিলেন রুমন প্রধান, তাবাসসুমুল হক, ইফতেখার আহমেদ ও সাইদ হক রানা।
বৈঠকে সার্বিক সহযোগিতা করেন ফারুক সলিমুল্লাহ ও মিসেস নিপা। আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য নটরডেম কলেজ অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ২৬৭-২৫৫-৫৬০৫, ২৬৭-৩০৪-৪৬০৫ অথবা ইমেইলে (bndana 1216 @gmail.com) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।