পুরস্কৃত হলেন প্রথম আলো জর্জিয়া প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার নিচ্ছেন সিকদার মনজিলুর রহমান
পুরস্কার নিচ্ছেন সিকদার মনজিলুর রহমান

বাংলাদেশি কমিউনিটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিশেষ অবদান রাখায় প্রথম আলো উত্তর আমেরিকার জর্জিয়া প্রতিনিধি সিকদার মনজিলুর রহমানকে পুরস্কৃত করা হয়েছে। আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে গত ২১ জানুয়ারি তাঁকে ‘রিকগনিশন অব অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেয় নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি)।
আটলান্টার আসিয়ানা রেস্টুরেন্টের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই দিন মনজিলুর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন এনএবিসি চেয়ারম্যান দিনাজ খান। এ সময়ে সংগঠনের নির্বাহী সম্পাদক মোহন জাব্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থপনা করেন সংগঠনের যুগ্ম নির্বাহী সম্পাদক উত্তম দে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে এটি তাঁর চতুর্থ পুরস্কার।
চলতি বছর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে এনএবিসির সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভায় জর্জিয়া বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
সাংবাদিকতার পাশাপাশি গল্প-উপন্যাসও লিখে থাকেন মনজিলুর রহমান। এ পর্যন্ত তাঁর পাঁচটি বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বাগেরহাট থেকে প্রকাশিত দক্ষিণ বাংলা পত্রিকা থেকে তাঁর সাংবাদিকতার হাতে খড়ি। ১৯৯১ সালে খুলনা ল’ কলেজে অধ্যয়নরত অবস্থায় পাড়ি জমান আমেরিকায়। সে সময় থেকে সেখানে থেকেই তিনি কাজ করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি।