পুরুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিউইয়র্কে মোটর শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ সেপ্টেম্বর নিউইয়র্কের রাস্তায় শোভাযাত্রার প্রস্তুতি
২১ সেপ্টেম্বর নিউইয়র্কের রাস্তায় শোভাযাত্রার প্রস্তুতি

নিউইয়র্ক নগরসহ সারা বিশ্বের পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য ডিস্টিঙগুইশ্‌ড জেনটলমেন রাইড বা ডিজিআরের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ডিজিআরের উদ্যোগে সুশোভিত পোশাক পরিহিত হাজার হাজার মোটরযান চালক নিউইয়র্কের ব্রুকলিন ও ম্যানহাটনের বিভিন্ন সড়কে নেমে আসেন। ষষ্ঠবারের মতো ডিজিআর এ ধরনের শোভাযাত্রা বের করল।

২১ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত বিশ্বব্যাপী ৭৫ হাজার ৪৬৮ জন এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য তালিকাভুক্ত হন। এদের মাধ্যমে ৩৪ লাখ মার্কিন ডলার সংগৃহীত হয়। নিউইয়র্কে ৮৬৬ আরোহী এক লাখ ১০ হাজার ৭৬৩ ডলার সংগ্রহ করেন। ২৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত এদের সংখ্যা এবং প্রাপ্ত অর্থ আরও বেড়েছে।
ডিজিআরের সহযোগী মোভেম্বার ফাউন্ডেশন ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী প্রচারণা চালিয়ে স্বাস্থ্য-বিষয়ক কর্মসূচির জন্য লাখ লাখ ডলার সংগ্রহ করেছে। এ ধরনের শোভাযাত্রার মূল উদ্দেশ্য হলো, প্রায়ই উপেক্ষার শিকার পুরুষদের আত্মহত্যা, মানসিক সুস্থতাগত সমস্যা, মূত্রথলি ক্যানসার ইত্যাদির মতো স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
জ্যাসন হডরিনস্কি ডিজিআরের প্রতিষ্ঠাতা। তিনি মূত্রথলি ক্যানসার থেকে বেঁচে যাওয়া তার বাবার সম্মানে এ সংগঠন গড়ে তোলেন এবং চার বছর ধরে এ শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। শুরুতে মাত্র ১০০ আরোহী এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। হডরিনস্কি গত ১০ বছর ধরে বহু মক্কেলকে আইনি সহায়তা প্রদান করেছেন।
জ্যাসন হডরিনস্কি বলেন, ‘আমি এমন বহু মানুষের প্রতিনিধিত্ব করি, যারা নানা ধরনের পরিবেশগত সমস্যার কারণে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এরা অসুস্থ হয়েছেন বা অসুস্থ হয়ে মারা গেছেন। এ জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে, যেন অন্যরা রক্ষা পান।
হডরিনস্কি বলেন, এ ধরনের শোভাযাত্রার মাধ্যমে স্বাস্থ্য-সম্পর্কিত জনসচেতনতা বাড়ে ও তহবিল সংগৃহীত হয়। তিনি বলেন, পুরুষেরা তাদের স্বাস্থ্য ও অনুভূতির ব্যাপারে মোটেই মাথা ঘামান না। এটা আমাদের মধ্যে আলোচনা হওয়া উচিত। তবেই সুস্থ্য থাকার পথ বেরিয়ে আসবে।