পুলিশ কমিশনারকে সরানোর প্রতিশ্রুতি ৭ মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডারমট শিয়া

নিউইয়র্ক নগরের পরবর্তী মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দল থেকে প্রার্থিতা ঘোষণা করা সাতজনই জানিয়েছেন, তাঁরা নির্বাচিত হলে নগরের পুলিশ কমিশনার ডারমট শিয়াকে বরখাস্ত করবেন। এখন পর্যন্ত ডেমোক্রেটিক দলের হয়ে মেয়র নির্বাচনে অংশ নিতে আটজন প্রার্থিতা ঘোষণা করেছেন।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আটজনের মধ্যে সাতজনেরই বর্তমান পুলিশ কমিশনারের ওপর কোনো আস্থা নেই। এরা হলেন এরিক অ্যাডামস, শন ডনোভান, ক্যাথরিন গার্সিয়া, কার্লোস ম্যানছাকা, ডায়ান মোরালেস, স্কট স্ট্রিংগার ও মায়া উইলেই। ১৩ অক্টোবর উদারনৈতিক ডেমোক্রেটিক ক্লাবের এক সভায় তাঁরা তাঁদের এ মনোভাবের কথা জানান।

এই সাত মেয়র প্রার্থী জানান, তাঁরা নির্বাচিত হলে নতুন পুলিশ কমিশনার নিয়োগ দেবেন। মে মাসে মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিউইয়র্ক পুলিশ কমিশনার ব্যাপক সমালোচনার মুখে পড়েন। নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এর মধ্যে পুলিশ বিভাগকে সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়। এরই মধ্যে পুলিশের বিভিন্ন বিভাগ ঢেলে সাজানো হয়েছে। সব মিলিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরের বর্তমান পুলিশ প্রধান তোপের মুখে রয়েছেন।