পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একজন কর্মকর্তা তার সঙ্গে যৌনমিলনের ভিডিও রেকর্ড করেছেন বলে ভ্যালেন্টিনা ভেলেভা নামের এক নারী অভিযোগ করেছেন। তিনি এও যোগ করেছেন, সেই ভিডিওটি এখন ফাঁস করার হুমকি দিচ্ছেন সেই কর্মকর্তা।
অভিযোগ ওঠা ওই পুলিশ কর্মকর্তার নাম মিগুয়েল ডেলাক্রুজ। তিনি এনওয়াইপিডির একজন টহল কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
ভ্যালেন্টিনা ভেলেভা নগরের অ্যাস্টোরিয়া এলাকায় বসবাস করেন। তিনি অভিযোগ করেন, এনওয়াইপিডির একজন কর্মকর্তা তাঁর সঙ্গে যৌন মিলনের সময়ে তাঁর অনুমতি না নিয়ে তা ভিডিও রেকর্ড করেছেন। তারপর তাকে ভিডিওটি ভাইরাল করার হুমকি দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারা এই অভিযোগের সত্যতা অনুসন্ধান করছেন বলে জানা গেছে।
এনওয়াইপিডির একজন পুলিশের বিরুদ্ধে ২০১৭ সালে এমন একটি অভিযোগ আনলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
কুইন্সের অস্টোরিয়ায় পর্নো ভিডিও তৈরির অভিযোগে অভিযান চালানো হয়। পরে তাদের ভ্যালেন্টিনা ভেলেভা নামের একজন পর্নো তারকা অভিযোগ করেন, তার অনুমতি ছাড়া এনওয়াইপিডির একজন পুলিশ কর্মকর্তা ২০১৩ সালে যৌন মিলনার ভিডিও করে। পরে তিনি সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।
অক্টোবরের গোড়ার দিকে এই তদন্ত শুরু হয়েছিল এবং সেটা নগরের তদন্ত দপ্তর পরিচালনা করছে। তবে একজন পুলিশ সার্জেন্ট এটিকে ‘অসমর্থিত বা সঠিক নয়’ বলে মনে করেন এবং ঘটনাটির ২/৩ বছর পরে অক্টোবরের শেষের দিকে মামলাটি বন্ধ করে দেওয়া হয়। এ বিয়ষে পুলিশ কর্মকর্তা মিগুয়েলের কাছ থেকে কোন রকম মন্তব্য পাওয়া যায়নি। কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনতে অস্বীকার করেছেন। অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এনওয়াইপিডি মুখপাত্র জেসিকা ম্যাকরি জানিয়েছেন, পুরোপুরি তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভেলভার অভিযোগগুলো প্রমাণ করার পক্ষে পর্যাপ্ত প্রমাণ ছিল না।