পুলিশ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের দাঙ্গা-বিপর্যস্ত ফার্গুসন শহরে শনিবার রাতে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এক পুলিশ সদস্য সন্দেহভাজন অপরাধীকে ধাওয়া করলে সে পুলিশটির হাতে গুলি করে পাশের গাছপালায় ঘেরা এলাকায় পালিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরই আবার দায়িত্বের বাইরে থাকা এক পুলিশ সদস্যকে নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় গুলি করা হয়। এ দুই ঘটনার মধ্যে সম্পর্ক আছে কি না তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফার্গুসনে গত ৯ আগস্ট পুলিশের গুলিতে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভ হয়।
রয়টার্স