পুলিশ যখন চোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভা পেনা
ইভা পেনা

চোর ধরার কাজ পুলিশের। আর সেই পুলিশই কিনা হাত সাফাই করতে গিয়ে ধরা পড়েছেন! ঘটনা সত্যি। ইভা পেনা নামের নিউইয়র্ক পুলিশের এক নারী কর্মকর্তা কাপড় চুরির সময় ধরা পড়েছেন।

৩ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে অফডিউটি পুলিশ সার্জেন্ট ইভা পেনা ব্রঙ্কস ইয়াঙ্কারের একটি অভিজাত দোকান থেকে মাত্র ৩৬০ ডলার মূল্যের কাপড় চুরি করে বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি হাতেনাতে ধরা পড়েন।

সন্ধ্যার দিকে ইভাকে ওই দোকানে ঢুকে দুটি দামি প্যান্ট, একটি সোয়েটারসহ আরও কিছু সামগ্রী নিয়ে ড্রেসিং রুমে ঢুকতে দেখা যায়। সিসি ক্যামেরায় দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই তিনি খালি হাতে বের হয়ে মূল্য পরিশোধ না করেই দোকান ত্যাগ করছেন। বাইরে বের হওয়া মাত্রই নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করে। পরে ইভাকে আদালতে সোপর্দ করা হয়েছে।