প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণবাদী আচরণের ভিডিওচিত্র প্রকাশের পর বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিতর্কিত শ্বেতাঙ্গ পুলিশ সদস্য ডেভিড এরিক ক্যাসবোল্ট। গত শুক্রবার ডালাস শহরের কাছে ম্যাককিনে এলাকায় এক সুইমিংপুল পার্টিতে কৃষ্ণাঙ্গ এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করেন পুলিশের করপোরাল ক্যাসবোল্ট। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি একদল কৃষ্ণাঙ্গ কিশোর-কিশোরীকে গালিগালাজ করছেন। একপর্যায়ে তাঁকে বিকিনি পরা এক কিশোরীকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরে রাখতে দেখা যায়। দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি এগিয়ে গেলে ওই পুলিশ সদস্য তাঁদের দিকে অস্ত্র তাক করেন। পুলিশ বলেছে, ওই অনুষ্ঠানে আমন্ত্রণ ছাড়াই অংশ নেওয়া কিছু লোক চলে যেতে অস্বীকৃতি জানালে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এএফপি